ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা—অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পৃথিবীর ইতিহাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতিত কোনো সরকার পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে আসার নজির নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে যে গুঞ্জন ও গুজব ছড়ানো হচ্ছে, তা বাস্তবতাবিবর্জিত বলেও মন্তব্য করেন তিনি।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী মিল্লাত বলেন, “আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন গুজব বিভিন্ন স্থানে ছড়ানো হচ্ছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের এমন পতন হয়েছে যে দলটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে চলে গেছেন। তারা আবার ফিরে এসে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবেন—এমন কোনো সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা এবং জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, পাহাড়ি এলাকায় সরকারি গাছ নিধন, অবৈধ বালু উত্তোলন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন

গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত

আপডেট সময় ০৯:১৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬