ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ০১:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা, পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।​মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।
​

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাসুদুর রহমান মিলন ও মেহেদী হাসান, এবং দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা প্রমুখ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, “সাংবাদিকদের আমি সব সময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি, একজন সাংবাদিক যখন সমাজের সত্য তুলে ধরেন, তখনই সমাজ একটি সুন্দর ও সুশীল সমাজে পরিণত হয়। তাই আমি চাই, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।”

​তিনি আরও বলেন, “সাংবাদিকদের ওপর কখনো কোনো প্রকার হুমকি বা আঘাত আসার চেষ্টা হলে আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।” জুলাই অভ্যুত্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দল গণমাধ্যমকর্মীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
​

প্রধান আলোচকের বক্তব্যে মোঃ আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এশিয়ার সর্ববৃহৎ এই সংগঠনের গাজীপুর জেলা কমিটির বিগত দিনের সাংগঠনিক তৎপরতা সন্তোষজনক না হওয়ায় ইতিপূর্বে বেশ কয়েকবার কমিটি পরিবর্তন করা হয়েছে। তবে এবারের কমিটি সম্পূর্ণ পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত। তাই আশা করছি, এই কমিটি আগামী দিনে গাজীপুরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে পারবে।” এ সময় প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও ভালোবাসার বিষয়টি তুলে ধরে তাকে সংস্থার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানান তিনি।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী শাকিল। জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬