আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। সরকার ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে।গত রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়।
নতুন নির্ধারিত মূল্যতালিকা:
ডিজেল: প্রতি লিটার ১৩৫ টাকা (আগে ছিল ১১৫ টাকা)
পেট্রোল: প্রতি লিটার ১৬০ টাকা (আগে ছিল ১৪০ টাকা)
অকটেন: প্রতি লিটার ১৬৫ টাকা (আগে ছিল ১৪৫ টাকা)
কেরোসিন: প্রতি লিটার ১৫৫ টাকা (আগে ছিল ১৩৫ টাকা)।
প্রজ্ঞাপন অনুযায়ী, চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম কার্যকর হওয়ায় পরিবহন, পণ্য পরিবহন ও কৃষিখাতে ব্যয় বাড়তে পারে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়ার আশঙ্কা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 




















