ময়মনসিংহ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা জব্দ, পাচারকারী পলাতক নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে চেষ্টা’র মানবিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার ডিমলায় ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর পূর্বধলা বাজারে দীর্ঘদিনের আস্থার প্রতিষ্ঠান ‘এ.আর ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

আলোচনা সভায় টিআইবির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, মূল্যায়ন করা ৪০টি সরকারি দপ্তরের মধ্যে মাত্র ৮টির ওয়েবপোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। বাকি দপ্তরগুলোর ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আব্দুল মালেক বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে প্রয়োজনীয় তথ্য হালনাগাদের ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরপ্রধান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় সনাকের পক্ষ থেকে সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশসহ ছয় দফা সুপারিশ উপস্থাপন করা হয়। পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সনাক সভাপতি মো. আব্দুল ফাত্তাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম এবং সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম।এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সনাক, এসিজি ও ইয়েস সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা জব্দ, পাচারকারী পলাতক

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

আপডেট সময় ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬