ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জেলা প্রশাসকের সহায়তায় ১০ বছর পর হুইলচেয়ারে মুক্ত বাতাসে জমেলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ৭০ বছর বয়সী জমেলা বেগম প্রায় এক দশক ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে চার দেয়ালের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছিলেন। অবশেষে জেলা প্রশাসনের সহায়তায় একটি হুইলচেয়ার পেয়ে দীর্ঘ ১০ বছর পর ঘরের বাইরে বের হয়ে মুক্ত বাতাসে সময় কাটানোর সুযোগ পেলেন তিনি।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন জমেলা বেগমের বাড়িতে গিয়ে তার হাতে একটি হুইলচেয়ার, নগদ ১০ হাজার টাকা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

জানা গেছে, কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় জমেলা বেগম দীর্ঘদিন ধরে নিজে চলাফেরা করতে পারেন না। ফলে বছরের পর বছর তাকে বিছানায় শুয়ে জীবন কাটাতে হয়েছে। সম্প্রতি তার মানবেতর জীবনযাপনের খবর সংবাদপত্রে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ায় জেলা প্রশাসন।
হুইলচেয়ারে বসিয়ে জমেলাকে ঘরের বাইরে আনা হলে দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কিছু সময় কাটান তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, জমেলা বেগমের বসতভিটায় মাটি ভরাট, একটি নিরাপদ ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও স্যানিটেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনারও ব্যবস্থা করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে স্বামীকে হারান জমেলা বেগম। একমাত্র ছেলে জীবিত থাকলেও নিয়মিত খোঁজখবর নেন না। প্রায় ২০ বছর আগে মেয়েও মারা যান। অসুস্থতার চিকিৎসার খরচ জোগাতে নিজের বসতভিটার মাটিও বিক্রি করতে হয়েছে তাকে। অর্থাভাবে দীর্ঘদিন চিকিৎসাবঞ্চিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।
এদিকে, যে ঘরে তিনি বসবাস করেন সেখানে এতদিন বিদ্যুৎ সংযোগও ছিল না। স্থানীয়দের সহায়তায় কোনোভাবে খাবারের ব্যবস্থা হলেও চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও অন্যান্য মৌলিক সুবিধার অভাবে চরম দুর্ভোগে দিন কাটছিল তার।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “জমেলা বেগমের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়িয়েছি। তাকে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তার জন্য নিরাপদ ঘর, বিদ্যুৎ ও স্যানিটেশনের ব্যবস্থা করা হবে।”

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শিক্ষা-আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাজীবুল ইসলাম, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনির, সাংবাদিক মুজাহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

জেলা প্রশাসকের সহায়তায় ১০ বছর পর হুইলচেয়ারে মুক্ত বাতাসে জমেলা

আপডেট সময় ১২:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬