ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ জানিয়েছেন মাহদী আমিন নালিতাবাড়ীর কর্মজীবি মহিলা হোস্টেলে কাম ট্রেনিং সেন্টারের দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪ ময়মনসিংহের গৌরীপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পেল গৌরীপুর ২৭০০ জন কৃষক রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে বললেন নাহিদ শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাঁঠালিয়া থানায় নবাগত ওসি মেহেদী হাসানের যোগদান ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় ট্রাকসহ ৩৬ মোবাইল ও চালক আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামালপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে জামালপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মোতায়েন করা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) মাঠপর্যায়ে কাজ করবে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাকসুদুল হাসান, জামালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং টিআই-১ মোঃ জাহাঙ্গীর কবির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

আপডেট সময় ০১:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬