ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আনন্দ র‍‍্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাউজান তাপবিদ্যুৎ গেট এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গুনিয়াস্থ জিয়া নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম সমাধি সৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
​

সমাধিস্থলে চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় তথ্য-গবেষণা বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান ওয়াকিল আহমদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কেন্দ্রীয় সহ-মানবাধিকার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুকী, চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক অধ্যাপক খোরশেদ আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. শাহ আলম।
​

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব হারুনুর রশিদ বাবলা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব এডভোকেট ইস্কান্দার আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার ১ নম্বর সহ-সভাপতি হাজী ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মো. এজলাস, সহ-সভাপতি মো. ইসমাঈল হোসেন, সেকান্দর, নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক এডভোকেট রিনা আক্তার পায়েল, সাহেদ আকবর, মহিন উদ্দিন, মো. ফারুক, রাঙ্গুনিয়া উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ, আনোয়ারা উপজেলার আহবায়ক এম. এম. শিবলী নুমানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির উদ্দীন চৌধুরী সেন্টু, রাউজান উপজেলার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয়, ফটিকছড়ি উপজেলার সভাপতি অহিদুল আলম, নাজিরহাট পৌরসভার আহবায়ক মো. এয়াকুব, রাঙ্গুনিয়া পৌরসভার আহবায়ক রফিকুল কাদের, সদস্য সচিব মেহেদী হাসান টিপু এবং সীতাকুণ্ড উপজেলার যুগ্ম আহবায়ক ফুল মিয়া প্রমুখ।

​বক্তারা বলেন, দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে একটি মহল লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র নস্যাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে জিয়া মঞ্চের নেতাকর্মীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০২:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬