ময়মনসিংহ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ নেত্রকোণায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের সমাপনী শেরপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ ৫ বছরের শিশু রাফসানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান টাঙ্গাইলে ‘বিশ্ব শিক্ষক দিবস স্মারক আলোচনা ও সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত গোপালগঞ্জে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর স্ট্যামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোণায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (৪ অক্টোবর) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব বা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে, সে জন্য সার্বক্ষণিক অনলাইন নজরদারি করা হবে।

তিনি বলেন, মোতায়েন করা পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, “আপনারা আমাদের যত বেশি তথ্য দিয়ে সহায়তা করবেন, তত বেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।” তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন, যাতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মাহফুজা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান; পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সভার মাধ্যমে আসন্ন দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:৪১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬