ময়মনসিংহ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ নেত্রকোণায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের সমাপনী শেরপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ ৫ বছরের শিশু রাফসানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান টাঙ্গাইলে ‘বিশ্ব শিক্ষক দিবস স্মারক আলোচনা ও সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত গোপালগঞ্জে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর স্ট্যামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। এছাড়াও ঢাকা জেলার অধীনস্থ সংসদীয় আসনসমূহের সম্মানিত সংসদ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব শামীমা পারভীন; ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খান; এসআরবির কমান্ডিং অফিসার মেজর লাবিদ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা জনাব জাবের মো. সোয়াইব; অতিরিক্ত পরিচালক, এনএসআই জনাব মাহবুবুল আলম; ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সাদেক মাহমুদ পাবেল। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের করণীয় এবং প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা আনন্দময়, নির্বিঘ্ন ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর বলে সভায় জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬