ময়মনসিংহ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ উদ্ধার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত বলে মন্তব্য করেছেন রিজভী ​পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলেছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উদ্ধার রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী

​কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাহির থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।​শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে ক্যাম্পের বাইরের এলাকা কেরানতলী রাস্তার মাথা থেকে তাদের উদ্ধার করা হয়।

​উদ্ধার হওয়া কিশোর ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা জমির হোসেন (১৫)। আর কিশোরী চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা মরিয়ম (১৪)এপিবিএনের দেয়া তথ্য অনুযায়ী, তারা দুজনই শুক্রবার সকাল আনুমানিক ১০টা থেকে নিখোঁজ ছিল।

​১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের ‘ইনসিডেন্ট রিপোর্ট’ অনুযায়ী জানা যায়, কেরানতলী রাস্তার মাথা এলাকায় দুই অপরিচিত কিশোর-কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করেন। খবর পেয়ে এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

​পরবর্তী সময়ে প্রায় দুই ঘণ্টা ধরে অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাদের সঠিক পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়। এরপর রাত আনুমানিক ৮টার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লক এলাকায় কিশোর জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের (২৫) নিকট এবং কিশোরী মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের (৬১) জিম্মায় হস্তান্তর করা হয়।​এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি

টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উদ্ধার রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী

আপডেট সময় ০১:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬