ময়মনসিংহ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের নভেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত খুলনায় অবৈধ অটোরিকশা নির্মূলে কেসিসির অভিযান, সহযোগিতায় কেএমপি তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানিয়েছে নৌ-পুলিশ মানবতাবিরোধী অপরাধ: হানিফকে মৃত্যুদণ্ডের রায় জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মাঠে ডিবি পুলিশ, তিন ভাগে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর: সংবাদ সম্মেলনে তথ্য

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল তিনটায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
​

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন।

​লিখিত বক্তব্যে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাজশাহী কালেক্টরেট মাঠে এ বইমেলা অনুষ্ঠিত হবে।

​এবারের বইমেলায় বাংলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থার মোট ৮৯টি স্টল থাকবে।
​

আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল তিনটায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। এছাড়া আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ছয়টায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার।

​বইমেলা প্রতিদিন কর্মদিবসে বিকেল তিনটা থেকে রাত আটটা এবং সাপ্তাহিক ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে প্রতিদিন মেলা প্রাঙ্গণে আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন প্রতিযোগিতা এবং রাজশাহী বিভাগের আটটি জেলার জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

​আয়োজকরা আশা প্রকাশ করেন, এই বইমেলার মাধ্যমে বই ও পাঠাভ্যাসের প্রসার, সৃজনশীল প্রকাশনার বিকাশ এবং পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​লিখিত বক্তব্য উপস্থাপন শেষে আয়োজক কর্তৃপক্ষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় রাজশাহী বিভাগীয় বইমেলা সফল ও সার্থক করতে মেলার ব্যাপক প্রচার-প্রচারণায় সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রাজশাহী পিআইডির উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী ও বেলায়েত হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর: সংবাদ সম্মেলনে তথ্য

আপডেট সময় ১১:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬