ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার বলেছেন রাষ্ট্রপতি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন আমান আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না জানিয়েছেন শিশির মনির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
নেত্রকোনায় একই পরিবারের চারজনই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফত আলীও এখন শয্যাশায়ী

একটি পরিবারে সদস্য চারজন। পরিবারের প্রত্যেকেই শারীরিক প্রতিবন্ধিতার শিকার। এর মধ্যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ৮৫ বছর বয়সী মারফত আলী। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও মানুষের বাড়িতে টুকটাক কাজ করে এত দিন সংসার চালাতেন তিনি। কিন্তু কয়েক মাস আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় এখন তিনিও শয্যাশায়ী। অর্থাভাবে হচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা। ফলে দুই বেলা খাবার জোগাড় করাই এখন পরিবারটির কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে।

নেত্রকোনার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের বাসিন্দা মারফত আলী। তাঁর স্ত্রী জবেদা খাতুনের বয়স ৭০ বছর। তাঁদের দুই মেয়ে নাজমা আক্তার (২৫) ও শারমিন আক্তার (২০)। দুর্ভাগ্যজনকভাবে পরিবারের চার সদস্যই প্রতিবন্ধী। নিজেদের কোনো বসতভিটা না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।

একসময় শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও মানুষের বাড়িতে টুকটাক কাজ করতেন মারফত আলী। দিনে ২০০ থেকে ২৫০ টাকা আয় করে কোনোমতে চলত সংসার। কিন্তু কয়েক মাস আগে পড়ে গিয়ে তাঁর কোমরের হাড় মারাত্মকভাবে ভেঙে যায়। এরপর থেকে বিছানায় পড়ে আছেন তিনি। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় দিন কাটছে চরম যন্ত্রণা ও অনিশ্চয়তায়।

স্থানীয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মারফত আলীর চিকিৎসার জন্য আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু যে পরিবারে দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন, সেখানে এত টাকা সংগ্রহ করা প্রায় অসম্ভব। বর্তমানে পরিবারটির উপার্জনের আর কেউ নেই। অন্যের সহায়তায় কখনো খাবার জুটছে, আবার কখনো অনাহারেই কাটছে দিন।

মনসুরপুর গ্রামের বাসিন্দা পলাশ তালুকদারের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন পরিবারটি। পলাশ তালুকদার বলেন, ‘মারফত আলীর স্ত্রী জবেদা খাতুন আমার ফুফু হন। প্রায় ১৬ বছর ধরে তাঁরা আমাদের বাড়িতেই থাকেন। তাঁদের দুই মেয়েও শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী। মারফত আলী বৃদ্ধ হয়ে গেছেন। তারপরও কাজকর্ম করে যা পেতেন, তা দিয়েই সংসার চালাতেন। কিন্তু কয়েক মাস আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় তিনিও শয্যাশায়ী। এখন তাঁরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছেন না।’

একই এলাকার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফছা আক্তার বলেন, ‘মারফত আলী পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার পর আমরা একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু পরিবারের চারজনই প্রতিবন্ধী। এমন পরিস্থিতিতে বৃদ্ধ মারফত আলীর চিকিৎসা ও পরিবারের খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। পরিবারটি খুবই অসহায়। এখন পর্যন্ত তাঁরা সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা পাননি। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে পরিবারটি উপকৃত হতো।’

একদিকে পরিবারের চার সদস্যের প্রতিবন্ধিতা, অন্যদিকে নিজেদের মাথা গোঁজার ঠাঁই নেই। এর ওপর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও এখন শয্যাশায়ী। সব মিলিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে পরিবারটির।

মারফত আলীর পরিবারের এখন সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি চিকিৎসা ও নিয়মিত খাবারের নিশ্চয়তা। পরিবারের স্বজন ও স্থানীয়রা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি সংস্থা এবং মানবিক সংগঠনগুলোর প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতা ও মানবিক সহায়তায় চার সদস্যের এই অসহায় পরিবারটি আবারও বেঁচে থাকার নতুন আশার আলো খুঁজে পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় একই পরিবারের চারজনই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফত আলীও এখন শয্যাশায়ী

নেত্রকোনায় একই পরিবারের চারজনই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফত আলীও এখন শয্যাশায়ী

আপডেট সময় ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬