ময়মনসিংহ মহানগর যুবদলের নব-নির্বাচিত কমিটির উদ্যোগে ২০ নভেম্বর, গত শুক্রবার ২০২৬ ইংমাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি’র জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও তবারক বিতরনের আয়োজন করা হয়।
অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আবু ওয়াহাব আকন্দ এমপি।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি জুবায়ের হোসেন শাকিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু।উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবদল এর সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুগ্ম সম্পাদক শওকত জাহান কোয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপু।
এসময় ময়মনসিংহ মহানগর যুবদল এর নেতৃবৃন্দ এবং ৩৩ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুস্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।

ময়মনসিংহ প্রতিনিধি 




















