ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে ৬ কিশোর আটক

ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে পুলিশের দ্রুত ও চৌকস অভিযানে ৬ কিশোরকে আটক করা হয়েছে।গত শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ ইং

আনুমানিক বিকেল ৫ টায় কোতোয়ালী মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনের তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানটিতে সরাসরি নেতৃত্ব দেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (নিঃ) মোঃ সেলিম মিয়া। তার তীক্ষ্ণ গোয়েন্দা তৎপরতা ও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাশর বোররচর ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়া তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান দল ও টহল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ইন্সপেক্টর সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই মাহমুদ মুক্তাদির (১৬) নামের এক কিশোরকে আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মোঃ রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) এবং সানজিদ (১৬) নামের আরও ৫ কিশোরকে আটক করা হয়। আটককৃতদের সবার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া, নওমহল ও বাঘমারা এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা পুলিশকে জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্থানীয় নেতা জাবির, আবিদ, আবির ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের প্ররোচনায় এবং জনপ্রতি মাত্র ১০০ টাকার প্রলোভনে পড়ে তারা ওই মিছিলে অংশ নিয়েছিল।

এ বিষয়ে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়া জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতার উদ্দেশ্যে অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের ব্যবহার করা হচ্ছে। আটককৃত ৬ কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং নেপথ্যে থাকা মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়ার সাথে টিএসআই বকুল চন্দ্র সরকার, এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ আজগর আলী, এএসআই আনছার আলী, এএসআই আব্দুল সেলিমসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে ৬ কিশোর আটক

আপডেট সময় ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬