ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনার হাওরে ফসলহানির পর বিদ্যালয়ে ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবক

নেত্রকোনার হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে বোরো ফসলহানির পর আর্থিক সংকটে পড়েছেন কৃষক ও নিম্ন আয়ের পরিবারগুলো। এর মধ্যে খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৭-এর ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রসিদ ছাড়াই টাকা আদায় ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ নভেম্বর বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। শিক্ষা বোর্ড নির্ধারিত ফি ২ হাজার ৩১৫ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩ হাজার ২০০ টাকা। জনপ্রতি অতিরিক্ত ৮৮৫ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। এ টাকা নেওয়ার কোনো রসিদও দেওয়া হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানায়, অনেক কষ্টে ৩ হাজার টাকা জোগাড় করে ফরম পূরণ করতে গেলে ২০০ টাকা কম হওয়ায় ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া দুর্ব্যবহার করেন এবং টাকা ছুড়ে ফেলে দেন। অপমানিত হয়ে ওই শিক্ষার্থী ফরম পূরণ না করেই ফিরে আসে।

অভিভাবক সুরঞ্জিত তরফদার অভিযোগ করেন, বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, অথচ কোনো রসিদ দেওয়া হচ্ছে না।অভিযুক্ত সহকারী ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া ৩ হাজার ২০০ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে অতিরিক্ত অর্থকে কেন্দ্র ফি হিসেবে দাবি করেন। তবে বোর্ড নির্ধারিত ফির মধ্যে কেন্দ্র ফি অন্তর্ভুক্ত থাকার বিষয়টি জানানো হলে তিনি ক্ষুব্ধ হয়ে ফোন কেটে দেন। প্রধান শিক্ষক নুরুল হক অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে তা সেশন ফি বলে দাবি করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।

অভিভাবকদের আরও অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হয় না, শিক্ষকরা প্রায়ই অনুপস্থিত থাকেন এবং বিদ্যালয়ের সময়সূচিও যথাযথভাবে অনুসরণ করা হয় না। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ না থাকায় শিক্ষার্থীদের শুধু মানবিক বিভাগে পড়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার অভিযোগও উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে অতিরিক্ত টাকা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও টাকা আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাওরাঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অতিরিক্ত ফি আদায়, রসিদ না দেওয়া এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

নেত্রকোনার হাওরে ফসলহানির পর বিদ্যালয়ে ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবক

আপডেট সময় ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬