ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিংড়ায় চিনি-রং-হাইড্রোজ মিশিয়ে তৈরি হচ্ছিল গুড়, জরিমানা ১ লাখ টাকা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

​নাটোরের সিংড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল ‘দোজালি’ গুড় তৈরির একটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় কারখানা থেকে ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ ও ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। এ সময় মো. সেলিম আলী (পিতা: ফরদু আলী) পরিচালিত ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

​অভিযানকালে কারখানায় চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশিয়ে তৈরি করা ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ পাওয়া যায়। পরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব উপাদান ধ্বংস করা হয়। বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের ভেজাল ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত এসব অভিযানে কেউ খাদ্যে ভেজাল মেশানো বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

সিংড়ায় চিনি-রং-হাইড্রোজ মিশিয়ে তৈরি হচ্ছিল গুড়, জরিমানা ১ লাখ টাকা

আপডেট সময় ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬