ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন বলেছেন, দল, দেশ এবং সরকার আমাদের।দেশের শান্তির জন‍্য সব করতে হবে। কিন্তু আমাদের দলের মধ‍্যে অনেকের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক আছে।

তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমি বলছি, আপনারা সাবধান হয়ে যান। দলের কেউ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬ ইং) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের হলরুমে দেশব‍্যাপী আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিরোধে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে। কাউকে ছাড় দিব না। আমরা দেশের পরিস্থিতি ভালো রাখতে চাই। পাড়া-মহল্লায় পাহাড়া বসাতে হবে। কেউ বিশৃঙ্খলা করলে প্রয়োজনে পিটানো হবে।

এ সময় মন্ত্রী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উদ্দেশ্যে আরও বলেন, ঝামেলা করলে বিপদে পড়বেন। আমরা অরাজকতা চাই না।

কাউকে করতেও দিব না। তাই নিজ নিজ এলাকায় আওয়ামী লীগকে সর্তক বার্তা দিয়ে প্রত‍্যেক বাজারে মিছিল করতে হবে। কোন ঘটনা হলে জড়িত সন্ত্রাসীদের ধরে পুলিশে দিবেন। আমরা আইন হাতে তুলে নিব না। তবে প্রশাসনকে সহযোগিতা করব। সাবধান, কেউ আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন না।

সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এড. নূরুল হক।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান সুলতান, শফিকুল ইসলাম, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬