ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) উপজেলার সাধারচর ইউনিয়নের গারদবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই বাল্যবিবাহ বন্ধ করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গারদবাজার এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন করায় কনের বাবার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তিনি উল্লেখ করেন, মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে কোনো বাল্যবিবাহের আয়োজন বা সহযোগিতা করবেন না। শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।
​

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের প্রধান অন্তরায়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
​

উল্লেখ্য, এর আগে গত ১২ নভেম্বর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর ও কামারকোষা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’-এর ১০(১) ধারা লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে ৭টি মামলায় মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রায় ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

​অনিরাপদ এসব সংযোগের ফলে গ্যাস লিকেজ, অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঝুঁকি তৈরির পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। সরকারি সম্পদের সুরক্ষা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ

আপডেট সময় ০১:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬