ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের সহস্র স্বেচ্ছাসেবী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার উদ্যোগে যুক্ত হয়েছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শনিবার (২১ নভেম্বর) সংগঠনটির ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী নদের কচুরিপানা অপসারণ অভিযানে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন এই উদ্যোগের সূচনাকারী তরুণ চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা উষা।

​দূষণ ও কচুরিপানায় ঢাকা ভৈরব নদ পরিষ্কার করে এর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করছেন ডা. সাদিয়া মনোয়ারা উষা। তাঁর এই উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি জানিয়ে অংশ নিয়েছে। এবার বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের যুক্ত হওয়ায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন গতি এসেছে।
​

এ বিষয়ে ডা. সাদিয়া মনোয়ারা উষা জানান, বিডি ক্লিনের ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তা মামুন ও খুলনার ইনচার্জ মামুনের সঙ্গে তাঁর আগেই আলোচনা হয়েছিল। এ ছাড়া শুক্রবার (২০ নভেম্বর) সংগঠনটির যশোর উপদেষ্টা হাফিজুর রহমানের সঙ্গেও কথা হয়। তাঁদের সম্মতিতে শনিবারের এই অভিযানে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

​সাদিয়া মনোয়ারা উষা আরও বলেন, অভিযানে বিডি ক্লিনের ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী নদের দূষিত পানিতে নেমে কচুরিপানা অপসারণের কাজ করছেন। স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য সেখানে সার্বক্ষণিক মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে।

​সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে ভৈরব নদ পরিষ্কারের এই কার্যক্রম আরও বেগবান হবে। তবে নদের স্বাভাবিক পরিবেশ ও পানির গুণগত মান ফিরিয়ে আনতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণ করা জরুরি। তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার এই উদ্যোগে একের পর এক সংগঠনের সম্পৃক্ততা নদটির পরিবেশ পুনরুদ্ধারে নতুন আশার সঞ্চার করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের সহস্র স্বেচ্ছাসেবী

আপডেট সময় ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬