জাতীয় প্রেসক্লাবের সদস্য স্থায়ী সদস্য পদ পেলেন ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান এশিয়ান টিভির স্বনামধন্য সাংবাদিক রকিবুল ইসলাম মানিক। ১৮ নভেম্বর জাতীয়প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া স্বাক্ষরিত একটি পত্রে সদস্য স্থায়ী করণের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে তিনি ছয় মাস সংগঠনের অস্থায়ী সদস্য ছিলেন।
সাংবাদিক রকিবুল ইসলাম মানিক গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
তিনি বেসরকারি স্যাটেলাইট বৈশাখী টেলিভিশন ,আর টিভি, একুশে টিভিসহ বর্তমানে এশিয়ান টিভিতে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেব কর্মরত রয়েছেন।
পেশাগত জীবনে সাংবাদিকতায় অবদান রাখায় অনেক পুরস্কার অর্জন করেন তিনি।
উল্লেখযোগ্য ২৫ সালে শ্রমিকদের নিয়ে বিশেষ প্রতিবেদন করায় জাতীয় পর্যায়ে দেশসেরা বেস্ট রির্পোটার অ্যাওর্য়াড অর্জন করেন।
এছাড়াও তিনি বাংলাদেশ ক্রাইম রির্পোটার্স এসোসিয়েশনের দুই বার নির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতি বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে জলবায়ু সম্মেলনে তুরস্কে প্রধানমন্ত্রী নিউজ কভার মালশিয়া, থাইল্যান্ড বিভিন্ন ইভেন্টে অংশ নেন তিনি।

মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 


















