ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

‎“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
‎
‎​বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদের উন্নয়ন ও পুষ্টি বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন, যেখানে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’, ‘ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন’ এবং ‘দুধ ও মাংস পুষ্টির উৎস’—এমন স্লোগান তুলে ধরা হয়।
‎
‎​র‍্যালি শেষে রাশেদুল ইসলাম কনফারেন্স হলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসনাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য (১৫২) জনাব ডা. মো: মাহাবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. নাজনীন সুলতানা।

‎​আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী করার পাশাপাশি জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

আপডেট সময় ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬