ওমর-আল-বশির, দেওয়ানগঞ্জ:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা গ্রামের রুহুল আমিন মাষ্টারের বাড়িতে ডাকাতি হয়েছে গত রবিবার দিবাগত মধ্য রাতে ।
ভুক্তভোগী রুহুল আমিন বলরামেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তিনি জানায়, গভীর রাতে আট থেকে দশজন লোক বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে । পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ফেলে । এরপর সারা ঘর তল্লাসি করে চার জোড়া কানের দুল, ছয় জোড়া গলার হার, পাঁচটি আংটি ও কিছু নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। তিনি আরো বলেন, ডাকাতদল আমার মাথায় রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে ।
ডাকাতির ঘটনাস্থল তদন্ত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার আওতাধীন তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. তোফাজ্জল হোসেন । তিনি বলেন অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
ময়মনসিংহ
,
শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট
রামিসার বাবা অমূলক কিছু বলেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী
ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
৪৪তম বিসিএস। সেই তালিকা থেকেই ১০১ জন নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেও বাতিল!
গাঙ্গিনাপাড়ের ঐতিহাসিক ওয়াটার টাওয়ারের নিচে টয়লেট নির্মাণের পরিকল্পনা, উদ্বেগ প্রকাশ সচেতন নাগরিকদের !
চুয়াডাঙ্গায় কামারপল্লীতে দম ফেলার ফুসরত নেই: তৈরিতে ব্যস্ততা, লাভের খাতায় হতাশা
আসন্ন আগিয়া ইউপি নির্বাচন: ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে উদ্যোক্তা সমর চন্দ্র সরকার
টানা তিন দফা কমার পর দেশে বাড়ল স্বর্ণের দাম, নতুন ভরি কত ?
প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা: জেনে নিন দেখার নিয়ম
শুভেন্দুর নতুন নির্দেশ: রাজ্যের মাদরাসাগুলোতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
জামালপুর
দেওয়ানগঞ্জে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি
-
রিংকন মন্ডল রিংকু - আপডেট সময় ০৯:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- ৪১৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















