ময়মনসিংহ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী গৌরীপুরে জ্বালানি সংকটে সোয়াদ ফিলিং স্টেশানে অবৈধ তেল মজুদ! ফিলিং স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটে দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা:আবহাওয়া অফিস জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে জানিয়েছেন সংসদে জ্বালানি মন্ত্রী সাজিদ আহমেদ সুমনের রাজধানীর পল্লবী ২ নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে বস্ত্র (শাড়ী) বিতরণ গৌরীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তার একযোগে বদলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতা নাসির মাতুব্বর বহিষ্কার ফরিদপুরের

ফরিদপুরের সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে হামলা ও সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক চৌধুরীর এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলাধীন সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার কালবেলাকে বলেন, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ হয়। রোববার সকালে যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার কারণে নাসিরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সঙ্গে উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সন্ধ্যায় স্থানীয় নকুলহাটি বাজারে বিএনপি নেতা নাসির মাতুব্বর ও যুবদল নেতা হাসান আশরাফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

রোববার সকালে বিএনপি নেতা নাসির মাতুব্বর ও তার কয়েকশত সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের

বিএনপি নেতা নাসির মাতুব্বর বহিষ্কার ফরিদপুরের

আপডেট সময় ১২:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫