ময়মনসিংহ , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সমন্বয়ক শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত সমন্বয়ক শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য।

এ সময় ছাত্রাবাসের কয়েকজন তাকে বাঁচাতে আসলে তারাও আহত হন। স্থানীয় এক প্রভাবশালী তার দলবল নিয়ে হামলা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তার দলীয় পরিচয় এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, এ ঘটনা জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বয়ক শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

আপডেট সময় ০২:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫