ময়মনসিংহ , শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ২ জুনের অগ্রিম টিকিট আজ ময়মনসিংহ আসছেন প্রধানমন্ত্রী: নজরুলের জন্মজয়ন্তী ও খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ৪৭ বছর পর পুনঃখনন: প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন রূপ পাবে বাবার খনন করা ঐতিহাসিক খাল রামিসার খুনিদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত বিভাগীয় ময়মনসিংহ বাসী আনন্দিত উদ্ভাসিত মুখরিত তারেক রহমানের আগমনে পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযান: পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার, মামলা দায়ের, হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট রামিসার বাবা অমূলক কিছু বলেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  ৪৪তম বিসিএস। সেই তালিকা থেকেই ১০১ জন নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেও বাতিল!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ আটক করা হয়েছে ২ জন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কেরামত আলী মার্কেটের একটি গোডাউন থেকে ৬০০ বস্তা ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোডাউন থেকে দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।

আটক দুজন হলেন- ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার (২১) ও বারাশিয়া গ্রামের দবির উদ্দীন ভূইঁয়ার ছেলে আব্দুর রসূল (৪৫)। আশাতীত হলেন মজুমদার ভান্ডার নামে ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউনের মালিক প্রফুল্ল মজুমদারের ছেলে এবং আব্দুর রসূল ওই গোডাউনের কর্মচারী।

পুলিশ জানায়, নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে সরকারের ওএমএস কার্যক্রমের আওতায় সারা দেশে কম মূল্যে চাল বিক্রি চলছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মজুমদার ভান্ডার নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজির ৬০০ বস্তা ওএমএসের চাল বাইরে বিক্রির উদ্দেশ্যে নুরজাহান ব্র্যান্ডের বস্তায় পরিবর্তন করার সংবাদ পায় পুলিশ। এ সময় অভিযান চালিয়ে ঘনটাস্থল থেকে সরকারি চালসহ দুজনকে আটক করে পুলিশ। পরে চালগুলো জব্দ করা হয়।

ফকিরহাট মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, রাতে অভিযান চালানোর পর তাৎক্ষণিকভাবে চালগুলো জব্দ করা হয়। এগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ২ জুনের অগ্রিম টিকিট

বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ আটক করা হয়েছে ২ জন

আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫