ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক এমপিদের আনা ২৪টি ল্যান্ড ক্রুজার নিলামে উঠলো

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের আনা ২৪টি ল্যান্ড ক্রুজার গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্তৃপক্ষ সোমবার (২৭ জানুয়ারি) অনলাইনে এসব গাড়ি নিলামে তোলে। শুল্ক-করসহ এসব গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা। এই লটে ২৪ জন সাবেক সংসদ সদস্যের আনা ল্যান্ড ক্রুজার ছাড়াও আরও ২০টি গাড়ি নিলামে তোলা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের বিলাসবহুল ৩১টি গাড়ির মধ্যে ২৪টি নিলামে তোলা হয়েছে। নিলামে অংশগ্রহণকারীদের দর বিবেচনায় এসব বিক্রি করা হবে।

২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন। জাপান থেকে আমদানি করা এসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানোর আগেই গত ৫ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।

কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানি করা ৩১টি গাড়ির মালিকেরা সাবেক সংসদ সদস্য হওয়ায় এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় ছাড় করানোর বিষয়টি আটকে যায়। পরবর্তীতে এনবিআরের নির্দেশনা অনুযায়ী শুল্ক-করসহ এসব গাড়ি ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট মালিকদের ঠিকানা বরাবর দুই দফায় চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। সে কারণে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে এসব গাড়ি নিলামে তোলা হয়।

যাদের গাড়ি নিলামে তোলা হয়েছে তারা হলেন– মোহাম্মদ আলী আরাফাত, সাইফুল ইসলাম, শাহজাহান ওমর, সৌরেন্দ্রনাথ চক্রর্তী, অনুপম শাহজাহান জয়, মোহাম্মদ সাদিক, এবিএম আনিসুজ্জামান, মজিবুর রহমান, জান্নাত আরা হেনরী, সাজ্জাদুল ইসলাম হাসান, সাদ্দাম হোসেন পাভেল, নাসের শাহরিয়ার জাহেদী, আবুল কালাম আজাদ, আবদুল মোতালেব, মোহাম্মদ আবদুল ওয়াহেদ, মো. তৌহিদুজ্জামান, শাহ সরওয়ার কবির, এস এ কে একরামুজ্জামান, এস এম আল মামুন, এস এম কামাল হোসেন, মুজিবুর রহমান, আসাদুজ্জামান ও আখতারুজ্জামান।

শুল্ক কর্মকর্তা সাকিব হোসেন বলেন, আমদানিকারকদের ঠিকানা জটিলতার কারণে বাকি সাতটি গাড়ি একইসাথে নিলামে তোলা যায়নি। পরে এসব গাড়ি নিলামে তোলা হবে।

কাস্টমস কর্মকর্তারা জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিলামে অংশ নিতে পারবেন। আগ্রহী ক্রেতাদের সংরক্ষিত দরের কমপক্ষে ৬০ শতাংশ দর ডেকে নিলামে অংশ নিতে হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। পরদিন দর প্রস্তাব বিবেচনার পর বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরের নতুন কার শেডে রাখা ল্যান্ড ক্রুজারগুলো আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি দেখতে যেতে পারবেন নিলামে অংশগ্রহণকারীরা।

কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করেছেন। শুল্ক-কর হিসাব করে প্রতিটির সংরক্ষিত মূল্য ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তা সাকিব জানান, এই লটে বিভিন্ন সময়ে আমদানি করা আরও ২০টি গাড়ি নিলামে উঠছে। এর মধ্যে ল্যান্ড ক্রুজার, টয়োটা হ্যারিয়ার, ডাম্প ট্রাক, টয়োটা আরএভিফোর রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন

সাবেক এমপিদের আনা ২৪টি ল্যান্ড ক্রুজার নিলামে উঠলো

আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫