ময়মনসিংহ , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার, ইট দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রী পাবনা জেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে: ২৬ টি বাইসাইকেল বিতরণ ​কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ,অভিযানে মিললো চাঞ্চল্যকর তথ্য।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে রাজধানীর কাজীপাড়ায় একটি আবাসিক হোটেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ১০-১২ জন মিলে ধর্ষণ করে বলে কাফরুল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

এদিকে ধর্ষণের ঘটনার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভবনটিতে বাইরে থেকে জিম ও শপিং সেন্টার দেখা গেলেও ভেতরে মেলে কয়েকটি গোপন কক্ষের সন্ধান৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গ্রিল কেটে ও দরজা ভেঙে আটক করা হয় অভিযুক্ত একজনকে। একটি কক্ষে মেলে মদ ও ফেনসিডিলের বোতল। আটককৃত ও ভবনের এক কেয়ারটেকারের দাবি, স্থানীয় প্রভাবশালীদের মদদে ভবনটিতে দীর্ঘদিন ধরেই চলতো অনৈতিক কার্যকলাপ।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে মালয়েশিয়ার ভিসা দেয়ার নাম করে ওই নারীর কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেন সাগর নামে একজন৷ দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না করায় মনোমালিন্য হয় তাদের মধ্যে। এ অবস্থায় টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করেন সাগর। পরে গত রোববার (২ ফেব্রুয়ারি) মিরপুরের শেওরাপাড়ায় একটি ভবনে ডেকে আনা হয় ভুক্তভোগী নারীকে। সেখানে তাকে আটকে রেখে করা হয় সংঘবদ্ধ ধর্ষণ।

ভবনটির চারতলায় আছে একটি জিম। সেটির মালিকের দাবি, হোটেলটিতে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। পুলিশ জেনেও কোনো ব্যবস্থা নেয় না অভিযোগ তার। এ সব বিষয়ে প্রশ্ন করলেও কথা বলতে নারাজ মিরপুর জোনের এসি মাহমুদুল হোসাইন।

এ ছাড়া সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়েও কিছু বলতে চাননি পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক

ঢাকায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ,অভিযানে মিললো চাঞ্চল্যকর তথ্য।

আপডেট সময় ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫