ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুস্ঠিত শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূর ও উৎপাদন বৃদ্ধিতে ইজিপিপি কমিটির সভা: “কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না” পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি বললেন সমাজকল্যাণ উপদেষ্টা

  • স্টাফ রর্পোটার
  • আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেছেন, ‘শুধু অর্থ বরাদ্দ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না। সামাজিক সুরক্ষাখাতে দুর্নীতি বড় বাধা, ফলে শক্তিশালী তদারকি প্রয়োজন।’

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশে সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সামাজিক সুরক্ষা খাতে দরিদ্রতা দূর করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো সহায়তা নির্ভর না হয়ে কর্মমুখী হওয়া উচিত। এত সামান্য টাকায় তাদের কোনো কল্যাণ হয় না। এতে করে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।’

দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহি নিশ্চিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ড্যাসবোর্ড তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক সুরক্ষাখাত নিয়ে কাজ করছে। তবে ভাতাপ্রাপ্তদের তালিকায় পরিবর্তন দরকার। এ খাতে উপকারভোগীদের তালিকায় দুর্নীতি আছে। ড্যাসবোর্ড তৈরি হলে সামাজিক সুরক্ষার কর্মসূচিগুলোর কার্যক্রম জোরালো নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ

সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি বললেন সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫