ময়মনসিংহ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার বলেছেন রাষ্ট্রপতি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন আমান আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না জানিয়েছেন শিশির মনির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ওসাসুনাকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

পাম্পলোনার এল সাদার স্টেডিয়ামে স্বাগতিক ওসাসুনার বিপক্ষে ঘামঝরানো জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রবার্ট লেভান্ডভস্কি ও ফেরান তোরেসের শেষ মুহূর্তের নৈপুণ্যে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। এই জয়ের ফলে স্প্যানিশ লা লিগার শিরোপা এখন হ্যান্সি ফ্লিকের শিষ্যদের হাতের নাগালে।

আজ রবিবার (৩ এপ্রিল) রাতে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারালেই উৎসবে মাতবেন লেভান্ডভস্কি-তোরেসরা।

লিগে চার ম্যাচ হাতে থাকতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। আজ রোববার রাতে এস্পানিওলের মাঠে রিয়াল মাদ্রিদ যদি পূর্ণ পয়েন্ট পেতে ব্যর্থ হয়, তবে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাবে বার্সার। অর্থাৎ আজই নির্ধারিত হতে পারে স্পেনের শ্রেষ্ঠত্ব। তবে রিয়াল যদি জিতে যায়, তবে শিরোপার অপেক্ষা বাড়বে আরও এক সপ্তাহ। সেক্ষেত্রে আগামী ১০ মে হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’তে রিয়ালকে নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনা, যেখানে জয় পেলেই নিশ্চিত হবে টানা দ্বিতীয় শিরোপা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

ওসাসুনাকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

আপডেট সময় ১০:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬