ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কালীগঞ্জে মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার কাপাইস এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি নিয়মিত মাদক সেবন করে আসছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম।

​অভিযানকালে মাদক সেবনের দায়ে কাপাইস এলাকার হরমুজ আলী শেখের ছেলে হযরত আলী শেখকে (৪০) আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী ফিরোজ উদ্দিন এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মো. আলামিন ভূঁইয়া।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জ উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদক সেবন, বিক্রি কিংবা এতে যেকোনো ধরনের সহায়তাকারীদের বিরুদ্ধে আমাদের এ কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

কালীগঞ্জে মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬