ময়মনসিংহ , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে চুরির ঘটনা বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী !

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক সময়ে গরু ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার সম্পদ চুরি হয়েছে।

ইউনিয়নের গঙাশ্রম গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি ষাঁড় ও একটি গর্ভবর্তী গাভি চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

এর আগে, ১৬ এপ্রিল একই ইউনিয়নের মতিউর রহমান মাস্টারের ঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রুপার গহনা চুরি হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের সনাক্ত ও চোরাইকৃত গরু উদ্ধারে কাজ চলছে।

অপরদিকে একই ইউনিয়নের পুম্বাইল গ্রামে বাংলা নববর্ষের দিন ভোরে একাধিক গোয়ালঘরে চুরির ঘটনা ঘটে।

কামাল হোসেনের গোয়ালঘর থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২টি গাভী, মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১ লাখ টাকার একটি ষাঁড়, ওমর ফারুকের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার একটি ষাঁড় ও একটি গাভী, আব্দুল আজিজের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ টাকার ২টি গাভী এবং মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ৬০ হাজার টাকার একটি গাভী চুরি হয়।

গাঁওরামগোপালপুর গ্রামের আব্দুল হেলিমের প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৩টি গরুও চুরি হয়।
এছাড়া, কিছুদিন আগে একই ইউনিয়নের বিভিন্ন গ্রামে আরও কয়েকটি চুরির ঘটনা ঘটে।

শহিদুল ইসলামের প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২টি ষাঁড়, ১টি বকনা বাছুর ও একটি গাভী, মামুন মিয়ার একটি ষাঁড় বাছুর এবং হাবিবুর রহমানের একটি ষাঁড় ও ৫টি বকনা বাছুর চুরি হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে চুরির ঘটনা বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী !

আপডেট সময় ১১:২৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬