ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতিতে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো হবে।

আজ বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে এ কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। তবে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব অভিজ্ঞতা এবং নির্বাচন পর্যবেক্ষকদের বিভিন্ন সুপারিশ বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ নির্বাচন আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয়। তাই সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সর্বশেষ নির্বাচন-পরবর্তী মূল্যায়নও কমিশন সম্পন্ন করেছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন

আপডেট সময় ০২:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬