ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ, নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ হতদরিদ্র মানুষের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত ​বুধবার (২৬ আগস্ট) বিকেলে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে উপজেলার ‘আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র’ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারিদা ইয়াসমিন। এ সময় গারো সম্প্রদায়সহ স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে ১০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক রিসোর্ট প্রাঙ্গণে নিজ হাতে চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফারিদা ইয়াসমিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলাজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

​বিশেষ অতিথির বক্তব্যে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, “শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​সমিতির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, “ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণের ফলে একদিকে তাদের পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণ হবে, অন্যদিকে প্রাকৃতিক পরিবেশও সমৃদ্ধ হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, জেলা সমবায় কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ছালেহ আহমেদ, সিইও শাহজাহান সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অতিথিগণ নুনখোলা এলাকায় সমিতির চেয়ারম্যান ছালেহ আহমেদের সমন্বিত মুরগির খামার, মৎস্য প্রকল্প ও বায়োগ্যাস প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ, নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬