ময়মনসিংহ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা: অপরাধ দমনে ডিআইজির কঠোর হুঁশিয়ারি গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে জানিয়েছেন ডা. জাহেদ “একজন বাবার ভূমিকা” বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাত দিবস ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মাগুরার চাঞ্চল্যকর আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় সোমবার নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার কলাবাগানে নিজ বাসা থেকে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই বিচারকদের জন্য কঠোর নির্দেশনা: কোনো ধরনের বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হওয়া যাবে না
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১ নারায়ণগঞ্জে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিহত ১ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে নবী হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদলের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, গভীর রাতে ১৫-২০ জনের এক ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াসের বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করে। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা হামলা চালায়। এতে গৃহবধূ কুলসুম গুরুতর আহত হন এবং নাঈম, আবুল ও ফারুক নামের আরও তিনজন আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেয়। গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনার আগে ওই ডাকাতদল আরও দুটি বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা: অপরাধ দমনে ডিআইজির কঠোর হুঁশিয়ারি

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১ নারায়ণগঞ্জে

আপডেট সময় ১০:৫০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫