ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

থানচিতে সেতুহীন পদ্মমুখ, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষের জীবনযাত্রা

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নিরাপদ যোগাযোগব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের অন্তত ১৫টি গ্রামের মানুষ। একটি স্থায়ী সেতুর অভাবে তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির প্রায় ৪০০ ফুট দীর্ঘ খুম বেয়ে চলাচলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে কোনোমতে যাতায়াত করেন তাঁরা। সেতুর অভাবে শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় কাজে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন এসব এলাকার মানুষ। তাই দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সেখানে একটি টেকসই সাঁকো কিংবা স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

​তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির খুম পারাপারের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় দুটি মৌজার অন্তত ১৫টি গ্রামের মানুষকে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর ভর করেই চলাচল করতে হয়। বিশেষ করে বর্ষাকালে পানির প্রবাহ বাড়লে এলাকাটি কার্যত যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে।
​

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পদ্ম ঝিরির ওই খুম পারাপারের পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুগের পর যুগ ধরে এটিই স্থানীয়দের যাতায়াতের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্ষায় পানির স্রোত বাড়লে পারাপার আরও বিপজ্জনক হয়ে ওঠে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা নিয়েই চলাচল করতে হয় নারী, শিশু ও বয়স্কদের।

​স্থানীয় বাসিন্দা উজিরাম ত্রিপুরা, উহ্লামং মারমা ও খুবাইতি ত্রিপুরা জানান, নিজেদের শ্রমে ও অর্থে প্রতিবছর বাঁশের সাঁকো তৈরি করেই তাঁদের ঝিরি পার হতে হয়। একটি স্থায়ী সেতুর অভাবে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর পাশাপাশি শিক্ষা, সুচিকিৎসা এবং উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণেও বড় ধরনের বিঘ্ন ঘটছে।
​

এ বিষয়ে তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, ‘অর্থসংকটের কারণে ইউনিয়ন পরিষদের পক্ষে টেকসই সাঁকো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ফলে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে ১৫ গ্রামের মানুষকে যাতায়াত করতে হচ্ছে।’ এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পদ্ম ঝিরিতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

​এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) থানচি উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘পদ্ম ঝিরিতে খুমের পাশের এই যাতায়াত পথটি স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে স্থানীয়দের লিখিত আবেদন করতে বলা হয়েছে। প্রয়োজনে সরেজমিন পরিদর্শন করে আগামীতে প্রকল্প বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

থানচিতে সেতুহীন পদ্মমুখ, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষের জীবনযাত্রা

আপডেট সময় ০২:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬