ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দীর্ঘ প্রতীক্ষার অবসান: মুক্তি পেলেন ৩২০ রুশ-ইউক্রেনীয় সেনা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই আরও একটি বড় যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের সমঝোতার ভিত্তিতে গত শুক্রবার (২৬ জুন) উভয় পক্ষই ১৬০ জন করে মোট ৩২০ জন যুদ্ধবন্দিকে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, প্রথমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, মুক্ত হওয়া রুশ সেনাসদস্যরা বর্তমানে প্রতিবেশী বেলারুশে অবস্থান করছেন। সেখানে রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লানত্রাতোভা তাঁদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। এই মানবিক বন্দি বিনিময় প্রক্রিয়াটি সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বন্দিমুক্তির বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনীয়দের স্বদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি। আজ ১৬০ জন সেনাসদস্য মুক্তি পেয়েছেন। তাঁরা সবাই ২০২২ সাল থেকে বন্দি ছিলেন।”

পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া নিয়মিত সন্ধ্যার ভাষণে জেলেনস্কি আরও জানান, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ৫০০-এর বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দি রাশিয়ার কবল থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। যার মধ্যে শুধু চলতি বছরেই মুক্তি পেয়েছেন ১ হাজার ৫৯৬ জন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

দীর্ঘ প্রতীক্ষার অবসান: মুক্তি পেলেন ৩২০ রুশ-ইউক্রেনীয় সেনা

আপডেট সময় ১২:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬