ময়মনসিংহ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে মাইগভ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর বললেন মরিয়মের বাবা অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন রিজভী ​অপ্রতিম হত্যা মামলা: বাবার ব্যবসার ডেলিভারিম্যান ছিলেন প্রধান আসামি ফাহাদ এইচএসসি পাসেই আড়ংয়ে ৫০০ জনের চাকরির সুযোগ নাসের রিকাবদারসহ পুলিশের শীর্ষ ৪ কর্মকর্তা পদে রদবদল জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন যারা: সফরসঙ্গীদের তালিকা প্রকাশ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ : কাতারের প্রধানমন্ত্রী আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, লিটারে বাড়ল ২০ টাকা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরেন্দ্র মোদিকে বিএনপি ধন্যবাদ জানালো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

গত সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

সংকটাপন্ন খালেদা জিয়া
৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবনরক্ষাকারী ব্যবস্থা (ভেন্টিলেশনসহ) দেওয়া হয়। বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই মন্তব্য করেন। তিনি বলেন, দেশি–বিদেশি চিকিৎসকরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘উনি অত্যন্ত অসুস্থ। সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন।’

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতাসহ নানান দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি চার মাস লন্ডনে থাকার পর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মাইগভ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরেন্দ্র মোদিকে বিএনপি ধন্যবাদ জানালো

আপডেট সময় ১০:২৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫