ময়মনসিংহ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন নেত্রকোণা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ‘চেষ্টা—মানবতার পক্ষে আমরা’ ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি মুবিন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া হাওরাঞ্চলের সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন বান্দরবানে ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ প্রাইভেটকার চালক গ্রেফতার বেনাপোলে বিশেষ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি ময়নসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ দিদারুল ইসলামের বিদায় সংবর্ধনা মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘চেষ্টা—মানবতার পক্ষে আমরা’ ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ

গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার,রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মানবিক ও নারী সংগঠন ‘চেষ্টা—মানবতার পক্ষে আমরা’-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মানবিক সেবা, নারী উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দীর্ঘ ১৫ বছরের পথচলা উদযাপন করে সংগঠনটি।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘১৫ বছরের পথচলায় মানবিক সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ’। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, নারী উদ্যোক্তা, সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ, উপদেষ্টা ও চেষ্টার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেষ্টার প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খুকু আহমেদ এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সংগঠক কণা রেজা।

প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষীদের স্মরণ
অনুষ্ঠানের শুরুতেই চেষ্টার প্রতিষ্ঠাতা লে: জেনারেল হারুন অর রশিদ বীরপ্রতীক, প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডা. মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রতিষ্ঠাতা উপদেষ্টা ড. মো. হারুন অর রশিদ এবং চেষ্টার শুভাকাঙ্ক্ষী তরুণ ব্যবসায়ী সৈয়দ মো. সাঈদ-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় তাঁদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত মোনাজাত পরিচালনা করেন চেষ্টার এডভাইজার লে: কর্ণেল (অব.) কাওসার মাহমুদ।

উল্লেখ্য, সৈয়দ মো. সাঈদ ছিলেন এডভোকেট প্রমিলা রশিদের স্বামী এবং মরহুম লে: জে: হারুন অর রশিদ ও লায়লা নাজনীন হারুন-এর একমাত্র জামাতা।
১৫ বছরের মানবিক কার্যক্রম তুলে ধরেন সেক্রেটারি

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেষ্টার সেক্রেটারি গুলশান নাসরীন চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রয়াত শুভাকাঙ্ক্ষীদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি চেষ্টার বিগত ১৫ বছরের পথচলা, বিভিন্ন মানবিক উদ্যোগ ও সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরেন। মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতেও সংগঠনটি মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজীবন সদস্যদের সম্মাননা
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনে চেষ্টার আজীবন সদস্য হিসেবে কয়েকজন বিশিষ্ট সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা পাওয়া আজীবন সদস্যরা হলেন নিম্মী চৌধুরী, সাহানা পারভীন, লায়লা নাজনীন হারুন, গুলশান নাসরীন চৌধুরী, দিলরুবা মাহমুদ এবং সাকেরা খান।সম্মাননা প্রদানকালে তাঁদের দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক ভূমিকা এবং চেষ্টার মানবিক কার্যক্রমে অবদানের কথা স্মরণ করা হয়।

অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেষ্টার উপদেষ্টা লে: কর্ণেল (অব.) কাওসার মাহমুদ এবং সাবেক অতিরিক্ত সচিব ও উপদেষ্টা মো. জহিরুল হক।সম্মানিত অতিথিদের বক্তব্যে মানবিক ও সামাজিক কার্যক্রমে নারী সংগঠনগুলোর ভূমিকা, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা এবং তরুণ প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব উঠে আসে।

এ সময় জামালপুর থেকে আগত বীর কন্যা রঙ্গমালার মেয়ে হেনা বেগম, বিশিষ্ট উদ্যোক্তা, লেখিকা ও সংগঠক কণা রেজা, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা খুকু আহমেদ বক্তব্য রাখেন।

বক্তারা চেষ্টার ১৫ বছরের পথচলার প্রশংসা করে সংগঠনটির মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। একই সঙ্গে নারী সমাজের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরলেন প্রেসিডেন্ট
সভাপতির বক্তব্যে চেষ্টার প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন, ১৫ বছরের পথচলা চেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান।অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন।

ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে একটি ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে চেষ্টার প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাহানা আহমেদ, কানিজ মাহমুদ, শাহনাজ মান্নান, নিম্মী চৌধুরী, আইভী মামুনসহ চেষ্টার অন্যান্য সদস্যবৃন্দ।গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠার ১৫ বছরের স্মৃতি ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিকও সাংস্কৃতিক পর্বে তুলে ধরা হয়।

সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা
সবশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন চেষ্টার ভাইস প্রেসিডেন্ট সাহানা আহমেদ। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, উপদেষ্টা, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি প্রয়াত প্রতিষ্ঠাতা, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি চেষ্টার মানবিক কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন।

আনন্দঘন ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ১৫ বছরের অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গে নিয়ে আগামী দিনেও ‘চেষ্টা মানবতার পক্ষে আমরা’ মানবিক সেবা, নারী উন্নয়ন ও সামাজিক কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজ করে যাবে এমন প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন

‘চেষ্টা—মানবতার পক্ষে আমরা’ ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ

আপডেট সময় ০৪:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬