নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলায় এক মাদ্রাসা ছাত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন।গত শনিবার (৫সেপ্টেম্বর, ২০২৬) উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর মাইজপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় রুবেল মিয়া (৩৬) রানা মিয়া (২২) পিতা আলাউদ্দিন,বিল্টু মিয়া (৩২) রানা মিয়া (৩৫) পিতা উমেদ হোসেন’র সাথে এরশাদ মিয়া’র দখল সত্ব জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
এরই প্রেক্ষিতে গত শনিবার দুপুর ১ ঘটিকার সময় রুবেল মিয়া, রানা মিয়া সহ সংঘবদ্ধ চক্রটি এরশাদ মিয়ার জমিতে অনধিকার প্রবেশ করে গাছপালা বিনষ্ট করতে থাকলে এরশাদ মিয়া সহ তার পরিবার বাঁধা প্রদান করিলে উক্ত চক্রটি দেশীয় অস্ত্রসস্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় এরশাদ মিয়া সহ তার পরিবারের চারজন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী এরশাদ মিয়া পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি 


















