শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ ও গড়কান্দা এলাকায় পৃথকভাবে দিবসটি পালন করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম. এ. রায়হান, আমিনুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এবং শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, একই দিনে শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপির নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পৌর শহরের গড়কান্দায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দেশ ও জাতির শান্তি, সম�

খন্দকার আব্দুল আলীম জেলা প্রতিনিধি শেরপুর 













