ময়মনসিংহ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: সেবাগ্রহীতাদের মাঝে বৃক্ষচারা বিতরণ করলেন নেত্রকোণার ডিসি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান: বিভিন্ন স্থানে বিপুল জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা শিগগিরই কাটবে গ্যাস সংকট জানিয়েছেন রিজভী বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না রাজধানীর হাসপাতালে গিয়ে জ্বালানিমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিলেন রাষ্ট্রপতি জ্ঞান, যুক্তি ও বিজ্ঞানের আলোয় নতুন দিগন্ত: নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদরাসায় চার ক্লাবের উদ্বোধন ​দিনাজপুর সফরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদে মার্কিন রাষ্ট্রদূত হেফজতে ১৪৫ পিস ইয়াবা ও স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সুগার মিলসের ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ শুরু, লক্ষ্যমাত্রা ৭ হাজার একর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে।

​বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ১ বিজিবি-এর খিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদক কারবারিরা অবৈধভাবে মাদকের একটি বড় চালান পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র দলটি কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকার একটি আমবাগানে কৌশলগত অবস্থান নেয়।

​দীর্ঘ সময় অপেক্ষার পর, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক রাত ১০:২৫ ঘটিকায় (২২:২৫ মিনিট) বিজিবি টহল দল এক মাদক কারবারিকে মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে আসতে দেখে। বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তাকে গ্রেফতারের উদ্দেশ্যে ধাওয়া করলে উক্ত কারবারি বস্তাটি ফেলে পালিয়ে যায়।

​পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারিকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: সেবাগ্রহীতাদের মাঝে বৃক্ষচারা বিতরণ করলেন নেত্রকোণার ডিসি

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

আপডেট সময় ০২:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬