ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ সরকারের ৭ নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভারতে প্রবেশের পর বাংলাদেশি যুবক আটক, পুলিশের হাতে তুলে দিল বিএসএফ আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তিন দিনের সফরে চীন গেলেন জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার জানিয়েছেন মোছাইব উদ্দিন ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত: রাষ্ট্রপতি অনিয়ম রোধে পূর্বধলায় অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ডিমলায় ওজনে কম দেওয়া ও ভুয়া তথ্যের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা খাগড়াছড়িতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

দীর্ঘ প্রায় দেড় দশক বন্ধ থাকার পর অবশেষে পুনরায় কার্যক্রম শুরু হতে যাচ্ছে নেত্রকোণার পূর্বধলা পৌরসভার। বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন।

সভায় ইউএনও জানান, পূর্বধলা পৌরসভা পুনর্বহালের বিষয়ে মতামত জানতে চেয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিক চিঠি এসেছে। খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। ইউএনও-র এই ঘোষণার পরপরই সভায় উপস্থিত সবাই করতালির মাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানান। স্থানীয় বাসিন্দাদের আশা, ইতিবাচক মতামতের ভিত্তিতে খুব দ্রুতই পৌরসভাটির প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম ফের চালু হবে।

পৌরসভার ইতিহাস ও পদাঙ্ক:
২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে স্থানীয় সাবেক  মাননীয়
সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর উদ্যোগে পূর্বধলা পৌরসভা গঠিত হয়। পূর্বধলা সদর ইউনিয়নের আটটি এবং আগিয়া ইউনিয়নের দুটি মৌজা নিয়ে গঠিত এই পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা মরহুম মুস্তাক
আহমেদ। তৎকালীন পুরাতন কোর্ট ভবনে এর প্রশাসনিক কাজ শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর পৌরসভার অর্থায়নে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণসহ নানা নাগরিক সেবা চালু হয়, যার প্রত্যক্ষ সুফল পেতে শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা।

​বাতিল ও দীর্ঘ অপেক্ষার অবসান:
পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পূর্বধলা পৌরসভার কার্যকারিতা বাতিল করা হয়। এরপর থেকে পৌরসভাটি পুনর্বহালের দাবিতে স্থানীয় জনগণ দীর্ঘ দিন ধরে নানা কর্মসূচি ও দাবি জানিয়ে আসলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি। অবশেষে দীর্ঘ ১৫ বছর পর প্রশাসনিক উদ্যোগ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭

নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা

আপডেট সময় ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬