ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ সরকারের ৭ নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভারতে প্রবেশের পর বাংলাদেশি যুবক আটক, পুলিশের হাতে তুলে দিল বিএসএফ আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তিন দিনের সফরে চীন গেলেন জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার জানিয়েছেন মোছাইব উদ্দিন ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত: রাষ্ট্রপতি অনিয়ম রোধে পূর্বধলায় অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ডিমলায় ওজনে কম দেওয়া ও ভুয়া তথ্যের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা খাগড়াছড়িতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতে প্রবেশের পর বাংলাদেশি যুবক আটক, পুলিশের হাতে তুলে দিল বিএসএফ

ফেনীর পরশুরাম উপজেলার আমজাদনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর মো. সুজন (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে সুজন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের উত্তর কোলাপাড়ার বিপরীতে ভারতের আমজাদনগর শ্মশানঘাট এলাকায় যান। পরে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় কাঁটাতারের বেড়া পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে সুজনের স্ত্রী আয়েশা আক্তার এ অভিযোগের বিষয়ে ভিন্ন দাবি করেছেন।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সুজনকে সীমান্তের ওপারে মাদকসহ আটক করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিজিবি অবগত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭

ভারতে প্রবেশের পর বাংলাদেশি যুবক আটক, পুলিশের হাতে তুলে দিল বিএসএফ

আপডেট সময় ১২:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬