ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে:সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার দু’আনি দুধকুরা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত মাহফুল মিয়া সদর উপজেলার কালিয়াড়া গাবরাগাতি ইউনিয়নের দু’আনি দুধকুরা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বসতঘরে প্রবেশ করে তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। সোমবার সকালে পরিবারের সদস্যরা মাহফুলের রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত জোরদার করা হয়েছে।তবে এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৫১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬