ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে:সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতি অনুসরণ করেই প্রাথমিক শিক্ষায় আসছে সংস্কার:ববি হাজ্জাজ ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ, নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক স্থানীয়দের বহুল প্রতীক্ষিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ার প্রবেশপথের বেইলি ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যুবার্ষিকী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় মামলার দ্বিতীয় আসামি আবু মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি কেন্দুয়া পৌর বিএনপির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল মিয়া (৫০) বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ২০২২ সালের ২০ নভেম্বর বকুল মিয়া তাকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন এবং গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল ও ধর্ষণ করা হয়।
এছাড়া ২০২৫ সালের মার্চ-এপ্রিলের দিকে বকুলের এক সহযোগীর মাধ্যমে একটি ভাড়া বাসায় নিয়ে বকুলের নেতৃত্বে একাধিক ব্যক্তি তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এই নির্যাতন অব্যাহত ছিল। গত ১ আগস্ট একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভুক্তভোগীর পরিবারের নজরে আসে এবং গত ১৮ আগস্ট ক্লিনিকে পরীক্ষার মাধ্যমে সে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়।

মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বকুল মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি আবু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা

আপডেট সময় ১০:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬