ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনায় আকস্মিক ভাবে বিসিক শিল্পনগরী পরিদর্শন করলেন বানিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী

লিচু উৎসব ও কৃষি বানিজ্য মেলায় পাবনায় এসে আকস্মিক ভাবে বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছেন বানিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

পরিদর্শন শেষে তিনি দেশের সর্ব বৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বিসিকে অবস্থিত) কারখানা “স্কয়ার লাইফ সাইন্সেস লিমিটেডে’র” অডিটোরিয়ামে বিসিকের কর্মকর্তা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মার মহাব্যবস্থাপক মো: খায়রুল আলম, এইচ আরডি বিভাগের উপমহাব্যবস্থাপক রাজিব আমিন ও সহকারি মহাব্যবস্থাপক তানজিরুল ইসলাম সহ উর্ধ্বত্বন কর্মকর্তারা। পরে লাইফ সাইন্স লিমিটেডের অডিটরিয়ামে স্থানীয় বিসিকের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান প্রধান ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী বিসিকের সকল সংকট নিরসনের পাশপাশি জেলায় দ্বিতীয় শিল্প নগরী নির্মানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্প মন্ত্রনালয়ের সচিব মো: ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক অপারেশন মো: মিজানুর রহমান, পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজাসহ স্থানীয় নেতৃবৃন্দরা। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, বিসিক পাবনা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক শামীম হোসেন, আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কার্যালয় বিসিক রাজশাহী জাফর বায়েজিদসহ বিসিক শিল্প মালিকগণরা। পরে বানিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার (প্রা:) লিমিটেড পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

পাবনায় আকস্মিক ভাবে বিসিক শিল্পনগরী পরিদর্শন করলেন বানিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী

আপডেট সময় ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬