ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনার ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে

পাবনা জেলার ফরিদপুর উপজেলার ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের টিএনটি এলাকার দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও স্থানীরা বাসিন্দারা। ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের টিএনটি হইতে ওয়াবদা বাঁধ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ২০-২৫ ধরে রাস্তাটির কোনো সংস্কার বা উন্নয়ন কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর পানি জমে কাদাময় অবস্থার সৃষ্টি হয়। ফলে পথচারী, ভ্যান, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করে কলেজ, বিদ্যালয়ে শত শত শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে তাদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অনেক সময় শিক্ষার্থীদের রাস্তা দিয়ে চলাচল করতে হয়, এতে পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকাটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন হাজারো হাজারো মানুষেরা। কৃষকেরাও ফসল পরিবহনে অতিরিক্ত খরচ ও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়াও অতি জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম সমস্যায় পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, অতিদ্রুত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এই রাস্তাটি করা হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এবং ফরিদপুর উপজেলার ফরিদপুর পৌরসভার যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

পাবনার ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে

আপডেট সময় ১১:১৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬