ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশ ও শিক্ষকদের যৌথ উদ্যোগ: মৌদাম উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা বৃদ্ধি, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং ভবিষ্যৎ সুন্দর জীবন গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত ৩০ আগস্ট (রোববার) দুপুর ২:০০ ঘটিকার সময় উপজেলার ঐতিহ্যবাহী মৌদাম উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সজল কুমার সরকার এবং পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি স্থানীয় বিট অফিসারের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়।

​আলোচনা সভায় মাদকের অপব্যবহার ও ভয়াবহতা, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি সুন্দর ও সুশৃঙ্খল ভবিষ্যৎ জীবন গঠনে তাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আলোকপাত করেন।

​এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপস্থিত অন্যান্য শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পুলিশের এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে থানা প্রশাসনের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশ ও শিক্ষকদের যৌথ উদ্যোগ: মৌদাম উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬