ময়মনসিংহ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বদলি, নতুন নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন

  • মোঃ নজরুল ইসলাম
  • আপডেট সময় ০১:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নেত্রকোণার পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুনকে পূর্বধলায় পদায়ন করা হয়েছে।

গত মঙ্গলবার (১৪ জুলাই) বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহের সংস্থাপন শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শফিকুল ইসলামকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি দক্ষিণ গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, গফরগাঁও উপজেলার ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুনকে পূর্বধলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। একই সঙ্গে সরকারি দাবী আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের দায়িত্বও পালন করবেন।
উল্লেখ্য, দীর্ঘ ৭৮ দিন ইউএনও সংকটের পর গত ২ জুন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় দেড় মাসের দায়িত্বকালে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের কার্যক্রম তদারকি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেন। তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এন. এম. আব্দুল্লাহ আল মামুন শিগগিরই পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

পূর্বধলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বদলি, নতুন নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন

আপডেট সময় ০১:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬