ময়মনসিংহ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি পটিয়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি, জিরো টলারেন্স ঘোষণার বার্তা নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বাতিলে সরকারের ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুশিয়ারি সিলেটে ট্যাংক লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ২৫ আগস্ট শুরু চুনতীর আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল, সম্ভাব্য বাজেট ৬ কোটি টাকা রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠলেন বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনারে স্বাগত: পিজিআর সদস্যরা গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি’র উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

“যুক্তির মঞ্চে শাণিত হোক মেধা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুক্তি, বিশ্লেষণ ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে নেত্রকোণা জেলার ১০টি উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিতর্ক কর্মশালা।

​গত শনিবার (২২ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

​কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কচর্চা, যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, বক্তব্য প্রদানের কৌশল ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার এবং আবু আজাদ ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।

দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, আত্মবিশ্বাস ও সাবলীলভাবে বক্তব্য প্রদানের দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই চর্চা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
​তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও নেতৃত্বের চর্চা ছড়িয়ে দিতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি

নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬